
নিউজ ডেস্ক,পূর্ব মেদিনীপুর: পার্টি অফিসে ঢুকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করলো দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার মাইশোরা গ্রামে। মৃত তৃণমূল নেতার নাম কুরবান শাহ (৩২)। তিনি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।
সূত্রের খবর, কুরবান শাহকে রাত ১০ টা নাগাদ তৃণমূল পার্টি অফিসে ঢুকে গুলি করে দুস্কৃতিরা। বাইকে ৫-৬ জন এসে ৬ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় কুরবান বাবুর।কে বা কারা এই গুলি চালালো তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই খুনের ঘটনায় পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


















