পালিত হলো বালুরঘাট দিবস

পালিত হলো বালুরঘাট দিবস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর,১৪ ই সেপ্টেম্বর : পালিত হলো বালুরঘাট দিবস । সালটা ছিল ১৯৪২ সারা ভারত যখন ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনে কাপছে ঠিক তখনই বালুরঘাটের কৃতি সন্তান সরোজ রঞ্জন চ্যাটার্জি, পুলিন বিহারী দাসগুপ্ত সহ দশ হাজার মানুষ ১৯৪২ সালের ১৪ই সেপ্টেম্বর তীব্র আন্দোলনের মাধ্যমে ২ দিনের জন্য বালুরঘাট কে ইংরেজ শাসন মুক্ত করেছিলেন এই ধরনের আন্দোলনের ঘটনা এই দেশে তমলুক সহ আর মাত্র পাঁচটি জায়গায়। তাই এই ঐতিহাসিক ঘটনা কে স্মরন করে বতমান দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বাসী প্রতি বছর বালুরঘাট দিবস পালন করে থাকে। এই বছরও তার অনাথা হয়নি। আজ সকালে বালুরঘাটের ডাঙ্গী ঘাট থেকে বালুরঘাট দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে উদ্যোক্তার শোভা যাত্রা করে বালুরঘাটের টাউন হল সংলগ্ন এলাকায় আসেন।

এর পর দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক নিখিল নির্মলের উপস্থিতিতে বালুরঘাট দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে জেলা শাসক নিখিল নির্মল ছাড়াও অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক ও প্রনব ঘোষ, বিশিষ্ট আইনজীবী সুভাষ চাকি সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জেলা শাসক জাতীয় পতাকা উত্তলন করে এবং শহীদ বেদীতে মাল্য দান করে সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট জনেরা শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পনের মাধ্যমে বালুরঘাট দিবস পালন করেন। বালুরঘাটের কৃতি সন্তান সেই সমস্ত বীর সংগ্রামীদের স্মরন করতে বালুরঘাট দিবস উদযাপন কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বালুরঘাটের আপামর জনগন l

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top