পিকনিকে গিয়ে খুন হল এক ইসিএল কর্মী

পিকনিকে গিয়ে খুন হল এক ইসিএল কর্মী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৭ জানুয়ারি, রবিবার পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর এলাকায় পিকনিক করতে গিয়ে খুন হয় হরিহর বাদ্যকর নামে বছর ৪৭ এর এক ইসিএল কর্মী।

ঘটনা সূত্রে জানা গিয়েছে, রবিবার পাণ্ডবেশ্বরের পাণ্ডবমুনি এলাকায় হরিহর বাদ্যকর সহ বেশ কয়েকজন ইসিএল কর্মী পিকনিক করতে যান। সেখানে টোটো চালক ও কিছু যুবকের মধ্যে বচসা হচ্ছে দেখে হরিহর বাবু তাদের ঝামেলা থামাতে যায়। অভিযোগ, সেই সময়ই তাঁকে মারধর করা হয়৷ মেরে তাঁর মাথা ও নাকও ফাটিয়ে দেওয়া হয়।স্থানীয়দের প্রচেষ্টায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসক হরিহর বাবুকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করে।সোমবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top