পিয়ালী নদী থেকে নর কঙ্কালের মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

পিয়ালী নদী থেকে নর কঙ্কালের মাথার খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ৭ মে, করোনা ভাইরাস নিয়ে যখন আতঙ্কিত গোটা বিশ্ব তখন বারুইপুর উত্তরভাগ বাজারের পিয়ালী নদীর খাল থেকে উদ্ধার হল এক নরকঙ্কালের মাথার খুলি। করোনা আবহের মধ্যে এরূপ ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা যায়, লকডাউনের জেরে বাজার মন্দ থাকায় উত্তর ভাগের কিছু বাসিন্দা পিয়ালী নদীতে মাছ ধরতে যায়।এদিন মাছ ধরতে গিয়ে দেখে জলের মধ্যে একটা বস্তাবন্দি করা বাঁধা কি যেন পড়ে রয়েছে।জলের মধ্যে থেকে সেটি তুলে তাড়াতাড়ি করে খুলে দেখে এক নর কঙ্কাল-এর মাথার খুলি, তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বাজারের মাঠে। তড়িঘড়ি বারুইপুর থানাতে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ এসে নর কঙ্কাল মাথার খুলি উদ্ধার করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top