পুকুরে ছিপ ফেলার অপরাধে এক বৃদ্ধকে গাছে বেঁধে পিটিয়ে খুন

পুকুরে ছিপ ফেলার অপরাধে এক বৃদ্ধকে গাছে বেঁধে পিটিয়ে খুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১৫ই সেপ্টেম্বর :পুকুরে ছিপ ফেলার অপরাধে এক বৃদ্ধকে গাছে বেঁধে পিটিয়ে খুন করার অভিযোগ পুকুর মালিকের বিরুদ্ধে। ঘটনাটি বর্ধমানের কালনার মাতিস্বর ময়নাগুড়ি গ্রামের। মৃত জয়দেব ক্ষেত্রপালের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কালনা মহকুমা হাসপাতালে পাঠায় কালনা থানার পুলিশ। অভিযুক্ত পুকুর মালিক রাম ক্ষেত্রপাল পলাতক।
ছিপ দিয়ে মাছ ধরার নেশা ছিল জয়দেব ক্ষেত্রপালের। এদিন সে গ্রামের একটি পুকুরে মাছ ধরতে ছিপ ফেলে, তার পরেই ঘটে যায় বিপদ। পুকুর মালিক রাম ক্ষেত্রপাল ধরে ফেলে জয়দেব বাবুকে।
পরিবারের অভিযোগ, প্রথমে মারধর শুরু করে। তার পর তাকে গাছে বেঁধে মারধর শুরু করে রাম ক্ষেত্রপাল। মারের জেরে গুরুতর আহত হয়ে গেলে তার বাড়িতে পাঠিয়ে দেয়। স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে আহত জয়দেব ক্ষেত্রপালকে কালনা মহকুমা হাসপাতালে
নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় জয়দেব বাবুর। মৃত্যুর ঘটনার পর পলাতক অভিযুক্ত পুকুর মালিক রাম ক্ষেত্রপাল।।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top