
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১৫ই জুন :ঠাকুরপুকুর পঞ্চানন তোলা পদ্ম পুকুর রোড একটি পুকুরে ধারে এক ১৩ -১৪ বছরের কিশোরীর দেহ উদ্ধার কে ঘিরে উত্তেজনা। মাথা উপরে দেহ পুকুরের জলে পরে ছিল।সকালে পথ চলতি মানুষ রা দেখতে পেলে ঠাকুরপুকুর থানায় খবর দেয়।যেখানে দেহ পড়েছিল তারপাশে kmd র কাজ চলছিল ,তখন কেউ দেখেনি।এলাকার মানুষর সন্দেহ যে বাইরে মেয়ে টিকে মেরে এখানে কেউ ফেলে দিয়ে গেছে। মেয়ে টির পরিচয় পাওয়া যায়নি।পুলিশ এলাকার লোকেদের বডি দেখায় ,কিন্তু কেউ চিনতে পারছেনা। পুকুর থেকে একটা ভেনিটি ব্যাগ উদ্ধার হয়েছে,পুলিশ সেটি নিয়ে গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে*।


















