নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর ,১৩ই আগস্ট :পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল দুই নাবালিকার।এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সোনাডাঙ্গী এলাকায়।গলা কায় পুলিশ নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।এবং ঘটনার তদন্তে নেমেছে।

জানাজায় সোমবার বিকালে বৃষ্টি শুরু হয়,গরমের হাত থেকে রেহাই পেতে সোমবার বিকালে রায়গঞ্জের সোনাডাঙ্গী এলাকার দুই নাবালিকা সঙ্গীতা বর্মন (১১) ও সোমা বর্মন (১২) বৃষ্টির জলে স্নান করতে করতে পাড়ার পুকুরে স্নান করতে নামে। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরে আসে না নাবালিকা দুই জন। খোজা খোকি করেও হদিশ মিলেনি। পড়ে পরিবারের তরফ থেকে রায়গঞ্জ থানার মিসিং ডায়রি করা হয়। আজ সকালে পুকুরে ওক জনের মৃত দেহ ভেসে উঠে পড়ে এলাকার লোকেরা খোজা খোজি করলে আরেক জনের মৃতদেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে।পুলিশ মৃতদেহ নিজেদের হেপাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।



















