
নিজস্ব সংবাদদাতা,ভাঙড়, ১ লা জুন : পুকুর ভরাট নিয়ে উত্তেজনা ছড়াল ভাঙড়ে। ঘটকপুকুর বাজারের মধ্যে অবস্থিত একটি পুকুরের কিছুটা অংশ ভরাট করে বিল্ডিং তৈরি করা নিয়ে শনিবার দুপুরে আরাবুল ও কাইজার অনুগামীদের মধ্যে একপ্রস্থ ঝামেলা হয়। অভিযোগ, কাইজারের অফিস আক্রমনের জন্য বেশ কিছু বহিরাগত দুষ্কৃতি দা অস্ত্র, লাঠি, রড নিয়ে কাইজারের অফিসের সামনে ভিড় জমান।কাইজারের উদ্দেশ্যে অকথ্য গালি গালাজ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য ভাঙড় থানার ওসি, সি আই সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
ঘটকপুকুর বাজারে একটি বহু পুরাতন মাছ বাজার আছে। সেই অস্থায়ী মাছ বাজারের জনা চল্লিশ মাছ ব্যবসায়ীয়ে মাথার ওপর ছাদ দেওয়ার জন্য ২০১০ সালে সির্দ্ধান্ত নেয় বাজার কমিটি। সেইমত বাজারের পাশে একটি পুকুরের পাড়ে প্রায় তিরিশ ফুট দীর্ঘ মাঠি খুঁড়ে স্তম্ভ গাথার কাজ চলছিল। অভিযোগ সেখানে শনিবার দুপুরে বহিরাগত কিছু লোকজন এনে ঝামেলা করে আরাবুল ইসলাম। এতে বাজার কমিটির সদস্য আয়নাল আলি মোল্লার সাথে আরাবুলের বাক বিতন্ডা হয়।
আয়নালের অভিযোগ, ‘আরাবুল দা ভাঙড় ২ এর নেতা। ভাঙড় ১ এ কি দোকান বাজার হবে সেটা দেখা ওঁর দায়িত্ব নয়। আলতু, পান্না, আসলামদের মত দুষ্কৃতিদের নিয়ে এখানে ঝামেলা করছিল।‘ পুরো ঘটনাটির জন্য তিনি আরাবুল ইসলামের দিকে অভিযোগের আঙুল তোলেন। অভিযুক্ত আরাবুলপন্থি আলতু অভিযোগ তীর কাইজারের দিকে। রাস্তা আটকে কাইজার অনুগামিরা তাদের উপর আক্রমণ করেন বলে তার অভিযোগ।



















