নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,২২ শে আগস্ট :দূর্গাপুজোর আগে অবৈধ নির্মাণ ভাঙার কাজে নামল আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি, আর তাতেই চিন্তার ভাঁজ ক্ষুদ্র ব্যবসায়ীদের

দিন কয়েক পরেই দুর্গা উৎসব তার আগেই আজ সকালে সিটি সেন্টারের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধভাবে তৈরি প্রায় ৩০ টি দোকান ,এছাড়া সাইকেল স্ট্যান্ড ভেঙে দেওয়া হয় এডিডিএ পক্ষ থেকে । এছাড়া ব্যবসায়ীদের যে এডিডিএ পক্ষ থেকে স্টল দেওয়া হয়েছিল সেই স্টল গুলি যে অতিরিক্ত নির্মাণ করেছিলেন সেই গুলিও ভাঙা হয়।
এছাড়া দুর্গাপুর ডিভিসি মোড় ,মামরা বাজার ,আড়া মোড় সহ অন্যান জায়গায় প্রায় ৩৫ থেকে ৪০ টি অবৈধ হোডিং চিহ্নিত করা হয়েছে। সেগুলিও ভাঙার কাজ চলছে বলে জানান এডিডিএ এর আধিকারিক ।


















