পুজোর আগে তৃণমূলের জেল যাত্রা শুরু হবে, জেলে বসে দেখবে পূজো : রাহুল

পুজোর আগে তৃণমূলের জেল যাত্রা শুরু হবে, জেলে বসে দেখবে পূজো : রাহুল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বীরভূম: “পুজোর আগে আগে আপনি দেখতে পাবেন, তৃনমূল আরও কত র্দূবল হয়ে যাচ্ছে। তৃনমূল মিথ্যা মামলায় বিজেপির লোকজনদের জেল খানায় পুরছে। এবার চুরি মামলায় চিট ফান্ডের মামলায় তৃনমূলের আবার জেল যাত্রা যাবার সময় এসে গেছে। পুজোর আগে আগে সেটা শুরু হয়ে যাবে। অনেক দেখতে পাবে না। দূর্গাপুজা এবার জেল খানায় দেখতেই হবে। বাইরে ঘুরে ঘুরে দূর্গা পুজা কাটাতে পারবে এটা আপনরা দেখে নেবেন।”

শনিবার বীরভূমের রামপুরহাটে সাংবাদিক সম্মেলন করে এমনই জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি আরও জানান “দুর্গাপুজার বিসর্জনের সঙ্গে সঙ্গে তৃনমূলেরও বিসর্জন শুরু হয়ে যাবে বলে।”

কাটমানি প্রসঙ্গ টেনে নিয়ে এসে এদিন তিনি জানান, “কাটমানি যারা খেয়েছে তারা ভয়ে কাপঁছে সেই রকম যারা চিটফান্ডের টাকা খেয়েছে। চিটফান্ডের টাকায় বিদেশ ঘুরেছে আত্মসাৎ করেছে। কাউকে রেহায় দেওয়া যাবে না। জনগনের টাকা জনগনের হাতে তুলে দেবে। এই প্রতিশ্রুতি দিয়ে বিজেপি কাজ করছে। আর যথা সময়ে বিজেপি এই কাজ করবে।”

দিন কয়েক ধরে বাংলার জেলায় জেলায় ব্ল্যাকমানি ফেরতের দাবিতে তৃণমূলের মিটিং মিছিল শুরু হয়েছে। তৃনমূলের ব্ল্যাকমানি ফেরৎ প্রসঙ্গে তিনি বলেন “ব্ল্যাকমানি কোথায়? কে নিয়েছে জানি না। কে দেখেছে কেউ জানে না। আমি তো পরিষ্কার বলতে চাই, এই রাজ্যের জনপ্রিয় আন্দোলন কাটমানি, আন্দোলন শুরু করার নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জ্জী। যিনি এই রাজ্যের কাটমানি আন্দোলনের উদ্যোক্তা। তো যদি মমতা ব্যানার্জ্জী কাটমানি আন্দোলনের উদ্বোধন করে থাকেন, তাকে পুরোপুরি চালানোর দায়িত্ব তো তৃনমূল কংগ্রেসের।”

তবে কাটমানি আদায় প্রসঙ্গে এদিন তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “যারা কাটমানি খেয়েছে তাদের বাড়িতে ঢিল না মেরে যে কাটমানি খেয়েছে তাকে বাইরে ডেকে কান ধরে কাটমানি ফেরৎ চান। কারণ ঢিল মারলে বাড়িতে অন্যরা যারা থাকবে তাদের আঘাত লাগতে পারে। কিন্তু তারাতো কাটমানি হওয়ার জন্য দোষী নয়।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top