পুজোর ভিড় সামলাতে স্বাস্থ্যভবনের নির্দেশিকা, কলকাতার পাঁচ মণ্ডপে থাকবে চিকিৎসক দল

পুজোর ভিড় সামলাতে স্বাস্থ্যভবনের নির্দেশিকা, কলকাতার পাঁচ মণ্ডপে থাকবে চিকিৎসক দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: পুজোর দিনগুলিতে হাসপাতালের পাশাপাশি জনবহুল পুজোমণ্ডপ সংলগ্ন এলাকায় চিকিৎসা পরিষেবা সচল রাখতে একাধিক নির্দেশ জারি করল স্বাস্থ্যভবন। শনিবার স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় কলকাতার পাঁচটি গুরুত্বপূর্ণ পুজো এলাকায় চিকিৎসক দল মোতায়েন রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি, জেলার জনবহুল এলাকাগুলিতেও চিকিৎসা পরিষেবা নিয়ে সতর্কতামূলক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যভবনের নির্দেশিকা অনুযায়ী, সন্তোষ মিত্র স্কোয়ার, টালা প্রত্যয়, কলেজ স্কোয়ার, একডালিয়া এভারগ্রিন এবং চেতলা অগ্রণীতে থাকবে মেডিক্যাল টিম। এই দায়িত্ব সামলাবেন এনআরএস, আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং এসএসকেএমের চিকিৎসকেরা।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট পুজোমণ্ডপে একজন করে চিকিৎসক উপস্থিত থাকবেন। পুজোর সময় দর্শনার্থীদের ভিড় বাড়লে যাতে দ্রুত প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।

জেলাতেও বাড়তি সতর্কতা

কলকাতার পাশাপাশি জেলার জনবহুল এলাকাগুলিতেও চিকিৎসা পরিষেবা নিয়ে সতর্কতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, দক্ষিণেশ্বরে দর্শনার্থীদের ভিড় এবং টাকিতে বিসর্জন ঘিরে জমায়েতের সম্ভাবনার কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

পুজোর দিনগুলিতে ভিড়ের মধ্যে অসুস্থতা বা জরুরি পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়, সে জন্যই স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top