
রায়া সাধুঃ সাইবার ক্রাইম এবং ডার্ক নেট নিয়ে বাংলা ছবির এক অন্য মাত্রা দিল পাসওয়ার্ড। সোশ্যাল মিডিয়ার ক্রাইম স্তরটা কেমন তা বুঝিয়ে দিল পরিচালক দেব এবং কমলেশ্বর মুখার্জীর বাংলা ছবি পাসওয়ার্ড। এই ছবির প্রতিটি সিকোয়েন্সে রয়েছে টান টান উত্তেজনা, ট্যুইস্টে ভরপুর। রহস্যের বুনট এতটাই আকর্ষণীয় যে মনজোগ হারানোর কোনোও অবকাশ নেই। ছবির শুরু হয় ডার্ক নেটের ভয়ঙ্কর এক দৃষ্টান্ত দিয়ে। উঠতি মডেল তরুণীর ব্যক্তিগত মুহুর্তের দৃশ্য কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে জায়, এবং তার পরিণতি কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে সে বিষয়ে দর্শক মনে প্রশ্ন চিহ্নের সৃষ্টি করে। এই কৌতুহলের পাশাপাশি রয়েছে গল্পের নানা মোড়। যেখানে কোডিং, ডিকোডিং, হ্যাকিং প্রভৃতি প্রজ়ুক্তিকে দেখানো হয়েছে। অভিনয়ে দেব, রুক্মিণী, পরমব্রত, পাওলি সহ সকলে এই ছবিটিকে অন্য ধারা দিয়েছেন। শুধু তাই নয়, সকলে মিলে এই ছবিটিকে বাংলা চলচ্চিত্র জগতে মাইলফলক তৈরী করেছে। সুন্দরভাবে অত্যাধুনিক প্রজুক্তিগুলিকে ব্যবহার করে সিনেমায় রূপ দিয়েছেন পরিচালক দেব এবং কমলেশ্বর মুখার্জী। তাই বলার অবকাশ রাখে না এই পাসওয়ার্ড হয়তো আপনার ব্যক্তিগত জীবনের পাসওয়ার্ডটিকে আরোও সয়ংক্রিয় করে তুলতে পারে।


















