
রায়া সাধুঃ ঢাকে কাঠি পড়েছে, পুজোর বাদ্যি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে শখের নখটি ভেঙ্গে গিয়েছে। পুজোর সাজুগুজুতে এক্কেবারে বেমানান ভাঙ্গা নখ। তাই সেই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে হবে কিছু নিয়ম। নিম্নে দেওয়া হল বেশ কিছু নিয়ম।
১. ঘনঘন নেলপলিশ বদলানোর অভ্যাস ছাড়তে হবে। তার কারণ বার বার রিমুভার দিয়ে নেলপলিশ তুলতে হয়, যা নখের পক্ষে খুবই ক্ষতিকারক।
২. পায়ের নখ কখনোই ওভাল শেপে কাটা উচিত নয়, জুতোয় লেগে তা বার বার ভেঙ্গে যায়।

৩. বিউটি পার্লারে গিয়ে বারে বারে নখের সৌন্দর্য্যয়ন বৃদ্ধিতে পেডিকিওর কিংবা ম্যানিকিওর করেন? তাহলে অবশ্যই পরিষ্কার কিট দিয়ে করবেন। একবার যদি নখে ইনফেকশান হয়ে যায় তাহলে কিন্তু বারে বারে নখ ভাঙতে পারে।
৪.আজকালকার ফ্যাশান হল নেল আর্ট। আর সেই ফ্যাশানে ডুবে রয়েছে সুন্দরী তন্বীরা। আর তাতেই নখ ভাঙ্গার সমস্যায় জর্জরিত। নেল আর্টের জন্য নখে দেওয়া হয় কেমিক্যালস, তাতে নখ ভঙ্গুর হয়ে যায়। সেদিকে বিশেষ নজর দেওয়া উচিত।
৫. নখে ফাঙ্গাল ইনফেকশান হয়েছে বুঝবেন কি করে? যদি নখের উপর কালো বা সবুজ রংয়ের আভা দেখতে পান তাহলে বুঝবেন আপনার নখে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে। এরকম হলে সঙ্গে সঙ্গে ডার্মাটোলজিস্টকে দেখান, এবং পরামর্শ নিন।
৬. বাড়ির কাজ করতে করতে বার বার জলে হাত পা ধোয়ার অভ্যাস আছে? তাহলে সেই অভ্যাস ছাড়তে হবে। নাহলে নখে জল জমে নখ ভঙ্গুর হয়ে যাবে।

৮. নখের যত্ন ভালোভাবে নিতে হলে প্রোটিন এবং ভিটামিন যুক্ত খাবার খেতে হবে। প্রোটিন এবং ভিটামিন নখকে শক্ত করে। এছাড়া ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে।
৯. নখ বড় রাখার শখ থাকে অনেকেরই। সে ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন নখে চোট না লাগে। নখের দৈর্ঘ্য উপযুক্ত রাখাটাই ভালো, নাহলে চোট পেয়ে ভেঙ্গে যেতে পারে।
১০. দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে তা এখনই বর্জন করতে হবে। পেটের সমস্যায় তো পড়বেনই সঙ্গে নখের সৌন্দর্য্য হারিয়ে যাবে।
পুজোর আগে সুন্দর নখের জন্য থাকলো কিছু টিপস।


















