
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগণা, ৪ঠা জুন : ক্যানিং থানার অন্তরগত পুঃ সুন্ধিপুকুরিয়ার গ্রামের পঞ্চান্ন বছরের বৃদ্ধ গোপাল হালদারের অভিযোগ তার বড় ছেলে পিন্টু হালদারের বিরুদ্ধে। তিনি জানান তার বড় ছেলে কম’ সুত্রে বাইরে থাকার সুবাদে প্রতিবেশী এক যুবক তাদের বাড়িতে এসে পুত্র বধুর সাথে দীর্ঘক্ষন সময় কাটায় এই ঘটনার পুত্র বধুকে বাড়ন করলে তিনি সেই কথায় কণ’পাত করেন না।সোমবার সন্ধ্যায় ছেলে পিন্টু বাড়িতে আসলে তাকে তার স্ত্রী জানালে পিন্টু বাবা গোপাল হালদারের উপর ইট নিয়ে চড়াও হয়ে মাথায় মারে তিনি রক্তাক্ত অবস্থায় পরে গেলে তাকে কাঠ দিয়ে মারা হয়।এই ঘটনার কথা শোনা মাত্র গোপাল হালদারের ভাইয়ের স্ত্রী মাধবী হালদার ঠেকাতে আসলে তাকেও কাঠ দিয়ে মাথায় মারে। রক্তাক্ত দুইজন কে স্থানীয় মানুষজন উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। তাদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।



















