
পুনে : গত দু-দিনে পুনেতে বৃষ্টি হয়েছে প্রায় ৭৩ মিলিমিটার। আর এই ভারী বৃষ্টির জেরেই ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের পুণেতে। পার্কিং লটের পাঁচিল ধসে মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের তাঁদের মধ্যে ৪ শিশুও ছিল বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পুনের কোন্ধয়া এলাকায়। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও ভেঙে নীচে পড়ে গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা উদ্ধারকারীদের।



















