
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ৪ মার্চ, আর মাত্র কয়েকটি দিন পরেই রয়েছে পুরসভা ভােট। যে কারণে ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল পুরভােটে লড়াইয়ের জন্য উঠে পড়ে লেগেছে। সেইমতে বুধবার সিউড়িতে বাম কংগ্রেসের একটি যৌথ সাংবাদিক বৈঠক করা হয়।
এদিনের এই বৈঠকে তুলে ধরা হয় আগামী দিনে পুরসভা ভােটে যদি তাঁরা ক্ষমতায় আসেন, তাহলে সিউড়ি পুরসভার বাসিন্দাদের তাঁরা কী কী উপহার দেবেন ও আগামী পুরভােট নিয়ে তাঁদের পরিকল্পনার কথা। পাশাপাশি বিজেপির মতোই দুর্নীতি ইস্যুকেই হাতিয়ার করতে চলেছে বীরভূমের পাঁচটি পৌরসভায়। তৃণমূল কংগ্রেসের কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে সেই সমস্ত খুঁটিনাটি তথ্য ও সাধারন মানুষের কাছে তুলে দেবে বাম ও কংগ্রেস।এছাড়াও তারা জানান, জেলার প্রতিটি পৌরসভায় তারা যৌথ ভাবে লরাই করবে। যেখানে কংগ্রেস তাদের প্রার্থী দেবে সেখানে বামফ্রন্ট কোন প্রার্থী দেবে না।


















