
নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৪ মার্চ, পঞ্চায়েত নির্বাচনে ভোট পাওয়া নিয়ে হিংসার জেরে প্রাণ হারিয়েছেন ভোট কর্মী। তাই এবার পুরসভা নির্বাচনে তাদের নিরাপত্তার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের সৌরভ দাস এর সঙ্গে দেখা করলেন শিক্ষক কর্মী ও শিক্ষা বন্ধু এইক মঞ্চ।
তাদের দাবি আসন্ন পুরসভা নির্বাচনে যদি তাদের সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা না দিলে তারা ভোটের কাজে থেকে বিরত থাকবেন। শুধু তাই নয় আশানুরূপ সুরক্ষা নিশ্চিত না করলে তারা ভোটের সময় বিক্ষোভ দেখবেন তারা।


















