পুরসভা পরিষেবা উন্নয়নে অগ্নিমিত্রার উদ্যোগ, ২৮টি পোর্টেবল বায়ো-টয়লেট ও নিকাশি সংস্কারের কাজ শুরু

পুরসভা পরিষেবা উন্নয়নে অগ্নিমিত্রার উদ্যোগ, ২৮টি পোর্টেবল বায়ো-টয়লেট ও নিকাশি সংস্কারের কাজ শুরু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা

নাগরিক পরিষেবা আরও উন্নত ও স্বাস্থ্যসম্মত করার লক্ষ্যে কলকাতা পুরসভার উদ্যোগে একাধিক পরিকাঠামোগত কাজের সূচনা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর উপস্থিতিতেই পোর্টেবল বায়ো-টয়লেট পরিষেবা চালু এবং নিকাশি ব্যবস্থার সংস্কার প্রকল্পের উদ্বোধন করা হয়।

KMC-এর Uttaran Services Department-এর উদ্যোগে Ward No. 12, Borough-II এলাকায় মোট ২৮টি Portable Bio-Toilet পরিষেবায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ২০টি Indian Type এবং ৮টি Western Type-এর বায়ো-টয়লেট থাকবে। সাধারণ মানুষের জন্য আরও স্বাস্থ্যসম্মত ও উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।

পাশাপাশি B. B. Ganguly Street-এ B.B.D. Bag (East) থেকে A. P. C. Road-এর Junction পর্যন্ত প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ Brick Sewer-এর desilting এবং lining-এর কাজেরও সূচনা হয়েছে। Borough-V-এর ৪৫, ৪৬, ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই নিকাশি সংস্কারের ফলে এলাকার জলনিকাশির সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, স্মিতা পাণ্ডে এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। পরিচ্ছন্নতা, উন্নত নিকাশি ব্যবস্থা এবং নাগরিকদের দৈনন্দিন পরিষেবা আরও কার্যকর করতে এই ধরনের পরিকাঠামোগত কাজ গুরুত্বপূর্ণ বলে অনুষ্ঠানে জানানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top