পুরুলিয়ায় জোড়া মেগা সভা, প্রচারে ঝড় তুলতে আসছেন মোদি-শাহ

পুরুলিয়ায় জোড়া মেগা সভা, প্রচারে ঝড় তুলতে আসছেন মোদি-শাহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ভোট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। হাতে মাত্র দু’সপ্তাহ বাকি, আর সেই আবহে প্রচারের তুঙ্গে পৌঁছেছে বাংলার নির্বাচন। আগামী ২৩ এপ্রিল Purulia জেলায় প্রথম দফার ভোটকে সামনে রেখে জোরদার প্রস্তুতি শুরু করেছে Bharatiya Janata Party।
পদ্ম শিবিরের প্রচারে গতি আনতে ১১ এপ্রিল Bagmundi-র অযোধ্যা পাহাড় কোলঘেঁষা এলাকায় জনসভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah। বাগমুন্ডির বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতোর সমর্থনে এই সভায় রেকর্ড সংখ্যক জনসমাগমের লক্ষ্য নেওয়া হয়েছে।
এরপর ১৯ এপ্রিল একই জেলায় জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী Narendra Modi। এই দুই মেগা সভাকে ঘিরে ইতিমধ্যেই সাংগঠনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। সভাস্থল নির্ধারণ থেকে শুরু করে নিরাপত্তা এবং জনসমাগমের পরিকল্পনা—সবকিছু খতিয়ে দেখছেন দলের নেতৃত্ব।
১১ এপ্রিলের সভাকে কেন্দ্র করে বাগমুন্ডির কুশলডি ক্রিকেট ময়দান-সহ একাধিক সম্ভাব্য মাঠ পরিদর্শন করেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক Jyotirmoy Singh Mahato। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সভাপতি Shankar Mahato-সহ স্থানীয় নেতৃত্ব। জেলা নেতৃত্বের বক্তব্য, একাধিক মাঠ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্যোতির্ময় সিং মাহাতো জানান, এই দুই জনসভা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। কোন মাঠে কোন সভা হবে তা এখনও চূড়ান্ত না হলেও, রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি বিজেপি সূত্রে খবর, এই দুই সভার বাইরে জেলাজুড়ে আরও একাধিক মেগা জনসভা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বিজেপি নেতৃত্বের দাবি, Narendra Modi ও Amit Shah-এর এই জোড়া সভা বাগমুন্ডি-সহ পুরুলিয়ার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নির্বাচনী ফলাফলে বড় প্রভাব ফেলবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top