
নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া, ১৩ ই মার্চ; মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হল পুরুলিয়ার মফঃস্বল থানার টা ম না মোড়ে র কাছে । টাটা থেকে বিয়ে বাড়িতে যোগ দিতে পুরুলিয়ার দিকে আসার সময় একটি মিনি ট্রাকের মুখোমুখি ধাক্কায় দুর্ঘটনা ঘটে । আটক চারজনের মধ্যে দুজন কে স্থানীয় মানুষজন উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।গুরুতর আহত অবস্থায় আটকে থাকে দুজন । কয়েক হাত দূরেই থানা ।অভিযোগ উদ্ধারের কাজে পুলিশ কোন অংশই নেয়নি ।এমনকি কোন আয়ম্বুলেন্স এর ও ব্যবস্থা করেনি পুলিশ ।দীর্ঘক্ষণ এই অবস্থায় থেকে একজন ঘটনাস্থলে ই মারা যায় ।শেষ পর্যন্ত রাস্তায় একটি গাড়ি আটকে আহতদের হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষ ।পুলিশের এমন অমানবিক মুখ দেখে মানুষ ক্ষুব্ধ ।



















