
পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এবং তিনি জানিয়ে দিলেন এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই৷
তবে তিনি জানান, পাক সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে, যার ফলে পাকিস্তানের নাম জড়িয়ে যায়, কিন্তু এই হামলায় পাকিস্তান কোনওভাবেই যুক্ত নয়৷ তিনি এই হামলাকে “indigenous thing” বলে ব্যক্ত করেছেন৷


















