পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, আহত থানার ওসি সহ কয়েকজন গ্রামবাসী

পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, আহত থানার ওসি সহ কয়েকজন গ্রামবাসী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২২ এপ্রিল, পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধ , লাঠি নিয়ে একে অপরকে মারধর, ইটবৃষ্টি পুলিশকে লক্ষ্য করে। আহত থানার ওসি সহ কয়েকজন গ্রামবাসী। ওসির মাথা কাটল ইটের ঘায়ে।উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার জোড়াঅশ্বতলা এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ সকালে সরকারি সাহায্যের দাবিতে রাস্তা অবরোধ করে বাদুড়িয়া থানার জোড়াঅশ্বতলা এলাকার গ্রামের মানুষ। দীর্ঘক্ষন অবরোধ চলার পরে ঘটনাস্থলে আসে বাদুড়িয়া থানার পুলিশ। এরপর পুলিশের সাথে বিক্ষোভকারীদের প্রথমে বচসা তারপর হাতাহাতি শুরু হয়। লাঠি নিয়ে চলে একে অপরকে মারধর। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি, ইটের ঘায়ে বাদুড়িয়া থানার ওসি বাপ্পা মিত্রর মাথা ফাটে। এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top