পুলিশি তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল জয়নগরে

পুলিশি তৎপরতায় বড়সড় ডাকাতির ছক বানচাল জয়নগরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪পরগণা, ২৭ জানুয়ারি, বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের সুত্রের ভিত্তিতে গতকাল রাতে জয়নগর থানার এস আই সঞ্জীব পালের নেতৃত্বে একটি বিশেষ পুলিশের দল জয়নগর বাণী সিনেমা হলের সামনে থেকে অস্ত্র সহ আট জন সন্দেহভাজন ব্যাক্তিকে গ্রেফতার করে। ধৃতদের নাম, লুতফর লস্কর, খাজে বক্স মোল্লা, জাকির হোসেন, জিয়ারুল খান, উরুষ খান, মহিউদ্দিন খান, ছোরাপ আলি মোল্লা,সাইফুল মোল্লা।

ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান শাটার পাইপগান, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ভোজালি, ধারালো ছুরি সহ লোহার শাটার ও গ্রীল ভাঙার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, জয়নগর মিত্র গঞ্জ বাজারে একটি সোনা দোকানে ডাকাতির জন্য একত্রিত হিয়েছিল দুষ্কৃতীরা। ধৃতরা সকলেই জয়নগর ও বকুলতলা থানা এলাকার বাসিন্দা। ধৃতদের জেরা করে পুলিশ আরোও জানতে পারে যে, এই ডাকাত দলটি পূর্ব মেদিনীপুরে পাশকুরা ও কোলাঘাট এলাকায় খুব শীঘ্রই কয়েকটি বড় ডাকাতি করার পরিকল্পনাও করেছিল। অভিযুক্তদের এদিন বারুইপুর আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top