
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১০ মে, পুলিশের বাধা এড়িয়েই রবিবার আমডাঙায় ত্রান বিলি করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। প্রসঙ্গত, লকডাউনে ত্রান বিলি করার সময় ১৬ ই জুন পুলিশের বাধার মুখে পরেছিলেন ব্যারাকপুরের সাংসদ। আমডাঙা থানার আপত্তিতে ত্রান বিলি না করে ফিরতে হয়েছিল অর্জুন সিংহকে। সেদিন অর্জুন সিংহ আমাডাঙা থানার মরিচা অন্চল, ও আদাহাটার অন্চলের মানুষকে কথা দিয়েছিলেন ত্রান সকলের ঘরে পৌছাবে। সেইকথা এদিন রাখলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।
এদিন দলের যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষকে সঙ্গে নিয়ে আমডাঙায় আসেন। তারপর পায়ে হেঁটে মরিচা, আদাহাটর মানুষের মধ্যে ত্রানবিলি করলেন অর্জুন সিংহ। প্রায় ৬০০ জন মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিলি করলেন তিনি। রাস্তার দুধারে দাঁড়িয়ে সাধারন মানুষ অর্জুন সিংয়ের কাছ থেকে ত্রান নিলেন। ত্রানবিলি করার পর অর্জুন সিংহ বলেন, আমাকে একসময়ে এখানে ত্রানবিলিতে বাধা দিয়েছিল পুলিশ। তবে এদিন পুলিশ ত্রানবিলি করার সময় কিছুই বলেনি। বিজেপি কর্মীরা সামাজিক দূরত্ব মেনেই ত্রানবিলি করছেন। ত্রানবিলিতে কোন বাধা থাকা উচিত না বলেও জানান অর্জুন সিং। ত্রানবিলি নিয়ে রাজ্য যুব যুবমোর্চার সাধারন সম্পাদক তাপস ঘোষ বলেন, আমরা কথা দিয়েছিলাম মানুষ। এই এলাকাতেই ত্রানবিলি করবো। বিজেপির ত্রানবিলিতে বাধার পর মানুষের মনে তৃণমূল সম্পর্কে খারাপ ধারনা হয়েছিল। সেই ধারনা আর যাতে খারাপ না হয় তার জন্যই এদিন সাংসদের ত্রানবিলি কর্মসূচীতে বাধা দেয়নি বলে জানান তাপস ঘোষ।



















