পুলিশের অত্যাচারের প্রতিবাদে স্থানীয়দের পথ অবরোধের জেরে পুলিশ জনতা খন্ডযুদ্ধ

পুলিশের অত্যাচারের প্রতিবাদে স্থানীয়দের পথ অবরোধের জেরে পুলিশ জনতা খন্ডযুদ্ধ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,৩০ শে সেপ্টেম্বরঃ উত্তর দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড়ফিঁঙা দক্ষিণ পাড়ায় নিমতা থানার পুলিশের অত্যাচারের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ করলে পুলিশ জনতা খন্ডযুদ্ধ বেধে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ দুষ্কৃতীদের ধরতে না পেরে এলাকার নিরীহ মানুষদের হেনস্থা করছে। গতকাল রাত থেকেই অশান্তির সূত্রপাত। আজ সকালে তা চরমে ওঠে। সকালে ৮ টা থেকে বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ শুরু হয়। প্রায় দু ঘন্টা পর ঘটনাস্থলে পৌছায় নিমতা থানার পুলিশ। পুলিশ অবরোধ তুলতে ব্যাপক লাঠিচার্জ করে। গুরুতর জখম হন বেশ কিছু মহিলা সহ বহু মানুষ। এই ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top