
নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৫ এপ্রিল, বার বার বলা সত্তেও লকডাউনকে উপেক্ষা করে নানা অজুহাতে নদীয়ার নবদ্বীপ থেকে রানাঘাট সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসলো বেশকিছু ছবি।এ থেকে পরিস্কার মানুষ এখনও সচেতন নয়। কোথাও পুলিশের নাকা চেকিং আবার কোথাও লকডাউন ভাঙার জন্য কান ধরে উঠবোস। কিন্তু তবু চলছে জমায়েত, পুলিশের চোখে ফাঁকি দিয়ে চলছে কাজ।

লকডাউনের মধ্যেই কোথাও মেতে উঠেছে খেলায় কোথাও আবার রাস্তায় জমানো আড্ডা কেউ আবার স্কুটি চালিয়ে ঘুরছে।এত প্রচার সত্তেও সমাজের নাগরিকেরা যে এতটুকু সচেতন নন তার প্রমান মিলল বিভিন্ন প্রান্তে। তবে কি সত্যি এই শিক্ষিত সমাজ এখনও করোনার থেকে সাবধান নয়? এরূপ পরিস্থিতিতে কিভাবে আটকানো সম্ভব হবে এই সংক্রমকে? প্রশ্ন থেকেই যাচ্ছে।



















