
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৫ এপ্রিল, করোনা সংক্রমণ রুখতে চলছে লকডাউন।সকল মানুষকে নিজ গৃহে থাকতে অনুরোধ করেছে সরকার। কিন্তু এখনও মানুষ সরকারের নির্দেশ অমান্য করে রাস্তায় বেরোচ্ছে, জমায়েত করছে। কেউ প্রয়োজনীয় জিনিসের নাম করে, কেউ বাজার যাওয়ার নাম করে বিনা প্রয়োজনেই বাড়ি থেকে বেরোচ্ছে।এবার পুলিশের চোখে ধুলো দিতে ভুয়ো প্রেস স্টিকার লাগিয়ে বেরিয়েছিলেন শহর ঘুরতে। কিন্তু দুর্ভাগ্যবশত মেদিনীপুর শহরের গোলকুয়াচক এলাকাতে পুলিশের নাকাতে আটকে পড়ে। সন্দেহ হতেই গাড়ি থেকে সকলকে নামিয়ে পুলিশ পরীক্ষা করতেই ধরা পড়ে কোন সংবাদমাধ্যমের লোকই নয় তারা।
জানা যায়, চার চাকার গাড়িতে প্রেসের স্টিকার লাগিয়ে রাস্তায় বেরিয়েছিলদুই যুবক।কিন্তু পুলিশ প্রমাণপত্র চাইলে তারা দিতে পারেনি। কোতোয়ালি থানার পুলিশ বুঝতে পেরে গাড়িসহ আটক করে দুই যুবককে। ভয়াবহ পরিস্থিতিতে এরূপ শিক্ষিত সমাজ যদি অশিক্ষিতের পরিচয় দেয় তাহলে কিভাবে দেশ করোনামুক্ত হবে তাই ভাববার বিষয়।


















