
নিজস্ব সংবাদদাতা,পশ্চিম বর্ধমান,১১ই অক্টোবর:কুখ্যাত লোহা মাফিয়া পুলিশের জালে ধরা পড়ল। কোকওভেন থানার অন্তর্গত বেসরকারি বন্ধ কারখানা ভাস্কর শ্রাচী প্রাইভেট লিমিটেড থেকে প্রতিদিন নিয়ম করে বহুমুল্যের ধাতব যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটছিল।এই কারখানা থেকে চুরির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে পুলিশের বিরুদ্ধে।পথ অবরোধ পর্যন্ত হয়।কিন্তু তার পরেও চুরির ঘটনা বন্ধ করা যাচ্ছিল না।ওয়ারিয়া এলাকার কুখ্যাত দুই লোহা মাফিয়া সর্বন ও বিকাশ চৌধুরী এই লোহা চুরি করছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে এই বন্ধ বেসরকারি কারখানা থেকে বহুমুল্যের যন্ত্রাংশ চুরি করে পালাবার সময় পুলিশ একটি ধাতব যন্ত্রাংশ বোঝাই গাড়ি সহ দুজনকে আটক করে দুর্গাপুর থানার ডিটিপিএস ফাঁড়ির পুলিশ। গতকাল রাতে ধরা পড়ে কুখ্যাত মাফিয়া বিকাশ চৌধুরী ও মুন্না চৌধুরী। তাদেরকে 379/411/413/414/120b ধারায় অভিযুক্ত করে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক তাদেরমধ্যে বিকাশ চৌধুরীকে ৫ দিনের পুলিশ হেফাজত ও মুন্না চৌধুরীকে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।সর্বন চৌধুরী এখনও অধরা।রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুক এর বন্ধ ও চালু কারখানায় এই সর্বন চৌধুরী, বিকাশ চৌধুরীরা তান্ডব চালাচ্ছিল বলে অভিযোগ। ক্ষোভ ছিল শিল্পপতিদের।



















