
নিউজ ডেস্ক,বীরভূম: বাংলাদেশের শিল্পী ও সাংবাদিকদের হেনস্থা ও দুর্বব্যবহার করার অভিযোগ উঠল বোলপুর পুলিশের বিরুদ্ধে।
বাংলাদেশের শিল্পকলা একাদেমির পরিচালক আশাফুল আলম পাপলু ও সাংবাদিক ইমদাদুল হক সোফি শান্তিনিকেতনের প্রাচী প্রতীচী আর্ট গ্যালারিতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন। মঙ্গলবার রাতে ১১ টা নাগাদ তাঁরা আর্ট গ্যালারি থেকে বেরচ্ছিলেন। সেই সময় পোষাক ছাড়া কয়েকজন পুলিশ তাদের রীতিমতো হেনস্থা করে। অভিযোগ, তারা তাদের পরিচয় দিলেও, পুলিশ শুনতে চাননি। এদিন একটি সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দেন বাংলাদেশী নাগরিকেরা।



















