
নিজস্ব সংবাদদাতা, মালদা :- পুলিশ দিবস উপলক্ষে একটি বিশেষ উদ্যোগ নিল মালদহে চাঁচল থানার পুলিশ। আদিবাসী অধ্যুষিত এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হলো এ দিন। মালদা জেলা পুলিশ প্রশাসন ও চাঁচল থানা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করলেন চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ। এদিন চাঁচল থানার নিজের দপ্তরে ৩ জন ছাত্রছাত্রীদে পাঠ্যপুস্তক তুলে দেন। মূলত চাঁচল থানা আদিবাসী অধ্যুষিত এলাকা ডুমরো ও কাপিয়া এলাকার দুস্থ মেধা ছাত্র-ছাত্রীদের মধ্যে ওই পাঠ্যপুস্তক বিতরণ করা হয় ।
এ বিষয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন,বেশ কিছুদিন আগে ওই আদিবাসী অধ্যুষিত এলাকায় তিনি বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি জানতে পারেন এলাকার দুজন উচ্চমাধ্যমিক এবং একজন মাধ্যমিক পরীক্ষার্থী এবছর খুব ভাল ফলাফল করেছে, ভবিষ্যতে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে তার জন্য তিনজন ছাত্র-ছাত্রীদের হাতে তাদের পাঠ্যপুস্তক বিতরণ করার এই উদ্যোগ। তাই পুলিশ দিবস উপলক্ষে ঐ সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হল।


















