পুলিশ সুপারকে কোমড়ে দড়ি দিয়ে ঘোরানোর হুমকি বিজেপি নেতার

পুলিশ সুপারকে কোমড়ে দড়ি দিয়ে ঘোরানোর হুমকি বিজেপি নেতার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,বীরভূম,১৩ ই সেপ্টেম্বর : বিজেপি নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বীরভূম জেলা পুলিশ সুপারের অফিসের সামনে যে ধর্না মঞ্চ হয়েছে, আজ সেই ধরনা মঞ্চ বিক্ষোভ প্রদর্শন চলছে পাঁচদিনে। এই ধর্না মঞ্চে উপস্থিত হয়ে বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি ধুবো সাহার হুমকি পুলিশ সুপারকে।

তিনি বলেন “ক্ষমতায় এলে বীরভূমের বর্তমান পুলিশ সুপারকে কোমরে দড়ি পরিয়ে আসামীর মত বলেছে জেলে ঢোকাবো।এ দিনের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে ধুবো সাহা বলেন,”আপনার কিন্তু সময় শেষ হয়ে গেছে, মাননীয় এসপি সাহেব বিজেপির খাতায় আপনার নাম লেখা হয়ে গেছে। আপনি যেমন বিজেপির সংখ্যালঘু কর্মীদেরকে থানায় থানায় ঘোরাচ্ছেন। বিজেপি যেদিন ক্ষমতায় আসবে সেদিন আপনাকেও থানায় থানায় নয় ফাড়িতে ফাড়িতে ঘরাবো।” কোন ফাঁড়ি থেকে আপনি বালির জন্য কত টাকা খেয়েছেন, পাথরের জন্য কত টাকা খেয়েছেন সব কিন্তু আমরা লিখে রাখছি।

এছাড়াও এই মঞ্চে উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুভাষ সরকার, বীরভূম জেলার বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল, প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায় ও কালো সোনা মন্ডল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top