
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৭ই অক্টোবর:দক্ষিণ ২৪ পরগনার বজ বজ থানার অন্তর্গত পূজালিতে গৃহবধূ খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ সকাল সাড়ে নটার সময় মিনারা বিবির বাড়ির লোক পাড়া-প্রতিবেশী দের কে এসে জানায়, তাদের জামাই শেখ বদিয়াল ফোন করে তাদের জানায় মিনারা বিবি অসুস্থ। তাই তারা তাদের মেয়েকে দেখবার জন্য বাড়িতে আসেন। কিন্তু এসে দেখেন বাড়িতে তালা মারা রয়েছে। তাই পাড়া-প্রতিবেশীদের কে সঙ্গে নিয়ে ঘরের তালা ভাঙ্গেন। দেখতে পান ঘরের মেঝের মধ্যে মিনারা বিবির দেহ পড়ে রয়েছে তার কপালে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শেখ বদিয়াল পলাতক তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছেনা। বজবজ থানার পুলিশ মিনারা বিবির দেহটি ঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।ঘটনার তদন্তে বজ বজ থানার পুলিশ।



















