নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর, ২১ নভেম্বর, ২০২০: বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জগদ্ধাত্রী দেবীর পুজো থেকে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় সকল বাঙ্গালীর মধ্যে, তবে এই বছর দুর্গা পুজো ও দীপাবলীর পাশাপাশি জগধাত্রী পূজোতে প্রশাসনের নির্দেশ অনুসারে কাটছাঁট করে দেওয়া হয়েছে একাধিক কর্মসূচি।
গতকাল পূর্ব মেদিনীপুর জেলার জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী, এদিন ফিতে কেটে এবং পুষ্প অর্পণের মধ্য দিয়ে এই পুজো মণ্ডপ উদ্বোধন হয়।
জানা গেছে এই জগদ্ধাত্রী পুজো এ বছর ৩৫ তম বর্ষে পা দিল, প্রত্যেক বছর এই জগধাত্রি পূজো উপলক্ষে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ একাধিক সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই পুজো কমিটি, তবে এই বছর মহামারি ভাইরাসের কারণে সব কিছুই কাটছাঁট করে দেয়া হয়েছে শুধু তাই নয় যাতে সময় দূরত্ব বজায় রেখে মুখে মাক্স পরিধারণ করে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে একাধিক, এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার দেশসহ আনন্দময় অধিকারী সহ একাধিক ব্যক্তিবর্গ।



















