পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ২৭ এপ্রিল, গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে।অবশেষে পূর্ব মেদিনীপুর জেলায় অপূর্ব চন্দ্রর নেতৃত্বে ৫ জনের প্রতিনিধি দল সমস্ত জায়গা ঘুরে দেখল।এদিন হলদিয়াতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে করছেন।

পূর্ব মেদিনীপুরের করোনা রোগীদের হাসপাতাল গুলিও পর্যবেক্ষণ করেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল।সোমবার সকালে ফের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামল পর্যবেক্ষক দল।কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এদিন সকালে প্রথমে এলেন পাঁশকুড়া করোনা হাসপাতালে।তাছাড়া তমলুক জেলা হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতালেও যাবেন বলে জানান কেন্দ্রীয় প্রতিনিধি দল।পাশাপাশি হটস্পট এলাকাও ঘুরে দেখবেন তাঁরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top