পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে লোপাট নথিপত্র

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে পঞ্চায়েত অফিসের তালা ভেঙে লোপাট নথিপত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর ১১ এপ্রিল ২০২১: শনিবারই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। এরই মাঝে রাতের অন্ধকারে পঞ্চায়েত অফিস চুরির অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে।

অভিযোগ শনিবার গভীর রাতে মহিষাদলের লক্ষ‍্যা- ২ গ্রাম পঞ্চায়েতে তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে। অঞ্চল অফিসের ভেতরে থাকা বেশ কয়েকটি আলমারি ভেঙ্গে যাবতীয় নথিপত্র লোপাট করে। পাশাপাশি দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত অফিসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান সীমা মাইতি। স্থানীয় মহিষাদল থানার খবর দেওয়া হলে পুলিশ ঘটনা স্থলে এসে তদন্ত শুরু করে। অন্যদিকে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

আরো পড়ুন…জঙ্গলে বাঘকে ফেরৎ পাঠালো বন দফতর

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top