পেটিএম এর লাকি ড্র নামে প্রতারিত দত্তপুকুরের এক দম্পতি

পেটিএম এর লাকি ড্র নামে প্রতারিত দত্তপুকুরের এক দম্পতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,উত্তর ২৪ পরগণা : পে টিএম এর লাকি ড্র নামে প্রতারিত দত্তপুকুর এর এক দম্পতি। সাড়ে তিন মাসের কোলের বাচ্চা নিয়ে থানায় থানায় ঘুরছেন তারা।সর্বসান্ত দম্পতির দাবী তাদের পে টি এম আই ডি থেকে গত ১৬ তারিখ একটি ম্যাসেজ পান তারা।সেখানে বলা হয় লাকি ড্র তে তারা টাটা সাফারি গাড়ি জিতেছেন।সেই দিন সকাল দশটা নাগাদ ফোন আসে সৌরভ হালদারের মোবাইল। বলা হয় গাড়ি না নিলে বারো লাখ ছিয়াত্তর হাজার তারা পাবেন।তার জন্য শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার ও আই এফ এস সি আই কোডটি বললেই তারা সব কিছু করে টাকাটা তাদের পাঠিয়ে দেবে।এর পরই হালদার দম্পতি দেখেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১,৬৭,৬০০ হাজার টাকা উধাও হয়েছে। মোট পাঁচটি লেনদেনে এই টাকা বেড়িয়ে যায়।নিরুপায় দম্পতি এরপর পে টি এম এর কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন।সেখান থেকে কোন আশ্বাস না পেয়ে দারস্থ হয় দত্তপুকুর থানার কাছে।পুলিশ একটি জি ডি করে তাদের বারাসাত থানার সাইবার সেলে পাঠিয়ে দেন।সাড়ে তিন মাসের শিশুকে নিয়ে এ থানা সে থানা করছেন তারা।বেসরকারি হাসপাতাল এর ওয়ার্ড বয় সৌরভ হালদার এর অভিযোগ দেশের প্রধানমন্ত্রী পে টি এম এর বিঞ্জাপন করেছিলেন।ডিজিটাল ভারতে তিনিও তাই সামিল হন।কিন্তুু এই ভাবে প্রতারিত হয়ে সর্ব শান্ত হতে হবে তা তারা স্বপ্নে ভাবেন নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top