পেটে নেই খাবার, অভুক্ত অবস্থায় পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিলেন ৭ জন শ্রমিক

পেটে নেই খাবার, অভুক্ত অবস্থায় পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশে রওনা দিলেন ৭ জন শ্রমিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ২২ এপ্রিল, পেট আর বারণ মানছিল না।অগত্যা মুর্শিদাবাদে ও বীরভূমের বাসিন্দা ৭ জন নির্মাণ শ্রমিক, যাঁরা কর্মোপলক্ষ্যে কলকাতায় ছিলেন। লকডাউনে যানবাহন না পাওয়ায় তাঁরা পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।বুধবার কলকাতা থেকে যাত্রা শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলায় ঢুকে পড়েন নির্মাণ শ্রমিকরা।লক্ষ্য ছিল পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার রাস্তা অতিক্রম করা। ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপরে তাঁরা যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন বারাসাত থানার পুলিশের নজরে পড়তেই তাঁদের আপাতত বারাসাতের একটি কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যান।

কলকাতা সাইন্সসিটি সংলগ্ন এলাকায় কর্মরত নির্মাণ শ্রমিকদের দলটি লকডাউনের আগে কালিকাপুরে আস্তানা গেড়েছিল।কিন্তু এখন তাঁদের না আছে খাদ্য, না আছে অর্থ। বাড়ি ফেরার জন্য যানবাহনও নেই। প্রায় অভুক্ত অবস্থায় তাঁদের দিন কাটছিল। অবশেষে অভুক্ত অবস্থায় থেকে হেটেই নিজের নিজের বাড়ির দিকে ফিরতে মনস্থ করে। বুধবার তাঁরা নিজেদের বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামও বীরভূমের দিকে রওনা হয়। তাদের মধ্যে চারজন মুর্শিদাবাদের ও তিন জন বীরভূমের বাসিন্দা।বারাসতের ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে শশা, মুড়ি খেয়ে জিরিয়ে নিচ্ছিলেন তাঁরা। বিশ্রামরত দেখে বারাসাত থানার পুলিশ তাদের পানীয় জল দেওয়ার পরে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বারাসাত থানায় নিয়ে আসা হয় তাদের। তাদের আপাতত কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের সুস্থ বুঝলে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেবে খোদ পুলিশ, এমনটা জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top