
নিজস্ব সংবাদদাতা,আসানসোল,১৩ই জুলাই :পেট্রোল পাম্পে দাদাগিরি । একজন যুবক পেট্রোল পাম্পে তেল ভরতে এসে টাকা দেওয়া কে ঘিরে বচসায় জড়িয়ে পড়েন পাম্প কর্মীদের সঙ্গে। ঘটনা গড়াই সংঘর্ষে । পরে ওই যুবকরা পেট্রোল এর টাকা না দিয়েই পেট্রোল পাম্পের কর্মীদের ব্যাপক মারধর করে বলে অভিযোগ । ভাঙচুর করা হয় পেট্রোল পাম্প ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আসানসোলের নিঘা এলাকার একটি পেট্রোল পাম্প । এ ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে দুষ্কৃতীদের মারে জখম হয়েছেন দু’জন পাম্প কর্মী । পাম্পে দুষ্কৃতীদের তাণ্ডবের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়


















