পেনশনের টাকা থেকে ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন শ্যামনগরের বাসিন্দা

পেনশনের টাকা থেকে ১ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন শ্যামনগরের বাসিন্দা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১১ এপ্রিল, নিজের পেনশনের টাকা অল্প অল্প করে ব্যাঙ্কে জমাচ্ছিলেন আর সেই জমানো ১ লক্ষ ৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা দান করলেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। শ্যামনগর পন্ডিত পুকুর নিরঞ্জন সেনের বাসিন্দা ছায়া ঘোষ।শ্যামনগর শালবাগান ফ্রি প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি, এখন অবসরপ্রাপ্ত।

করোনা ভাইরাসে যখন সারা বিশ্ব জর্জরিত, দেশবাসী সাহায্যে দেশের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দানের কথা বলেছেন। সেই ডাকে সাড়া দিয়েছেন বহুজন, সাড়া না দিয়ে পারেননি অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছায়া ঘোষও। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তিনি স্থানীয় কাউন্সিলরের হাতে এক লক্ষ টাকা তুলে দেন অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য।তাঁর কোথায়, দেশের এই সংকটময় সময়ে যদি পাশে না দাঁড়াতে পারেন তাহলে মানুষ হয়ে কি লাভ? তাঁর এরূপ কাজে খুশি এলাকাবাসীরাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top