নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,২০ শে আগস্ট : পোলেরহাট পঞ্চায়েত অবশেষে আরাবুল হাকিমূলের হাতে। সরকারি ভাবে আজ ভাঙড়ের পোলেরহাট ২ পঞ্চায়েত এর কার্যক্রম এর দায়িত্ব অর্পিত হল নব নির্বাচিত প্রধান উপপ্রধানের হাতে। ভাঙড় ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক কুমার মাইতির হাত থেকে পঞ্চায়েতের দায়িত্ব বুঝে নেন বর্তমান প্রধান সবিতা সর্দার ও উপ প্রধান হাকিমুল ইসলাম।

উল্লেখ্য নানা প্রতিকূল পরিস্থিতির পর গত ১৪ই আগস্ট ভাঙড়ের পোলেরহাট ২ পঞ্চায়েত এর স্থায়ী বোর্ড গঠন হয়। উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক দের কড়া নিরাপত্তায় একরকম নৈতিক জয় ছিনিয়ে নেয় আরাবুল এন্ড কো টিম। তারপরও বিতর্ক পিছু ছাড়েনি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের। পুলিশের সামনে প্রকাশ্যে জমি কমিটির উন্নতম মুখপাত্র অলিক চক্রবর্তীর পঞ্চায়েতে দুষ্কৃতি দের ঢুকতে না দেওয়ার হুমকি। সেই হুমকির সামনে একরকম মাথা নত করে পঞ্চায়েতে উঠতে পারেনি তৃণমূল এর প্রধান উপপ্রধান সহ অনান্য সদস্যরা। ফলে এমন অবস্থায় আজ সরকারি ভাবে হাতে ক্ষমতা হাতে পাওয়ার পর আদেওকি আরাবুল হাকিমুলরা পঞ্চায়েতে উঠতে পারবে সেদিকেই তাকিয়ে রাকনৈতিক মহল।



















