পোস্ট অফিসে দরজার তালা ভেঙ্গে নগদ অর্থ ও কম্পিউটার চুরি 

পোস্ট অফিসে দরজার তালা ভেঙ্গে নগদ অর্থ ও কম্পিউটার চুরি 

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১০ ফেব্রুয়ারি ২০২১উত্তর ২৪পরগণা:বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার ভেবিয়া পোস্ট অফিসের ঘটনাটি ঘটেছে। বুধবার সকাল দশটা নাগাদ পোস্ট অফিস খুলতেই দেখা যায় পিছনের দরজা তালা গেট ভেঙে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে কিন্তু লকার ভাঙতে পারেনি।

গতকাল মঙ্গলবার গ্রাহকদের দেওয়া এই অর্থ পোস্ট অফিসে জমা পরেছিল। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে পোস্ট অফিসের মধ্যে কোন সিসিটিভি ক্যামেরা আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ । কত টাকা গেছে আর কি কি গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার গেছে তদন্ত শুরু করেছে পুলিশ একদিকে পোস্টমাস্টারের জিজ্ঞাসাবাদ করছে অন্যদিকে কিভাবে দুষ্কৃতীরা এসেছিল রাতের অন্ধকারে সেটা জানার চেষ্টা করছে।

আরও পড়ুন…অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ, আশঙ্কাজনক দুই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top