নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর, চন্দ্রকোনায় প্রথম নাগা সাধুদের আগমনে উৎসুক মানুষের ভিড়।চন্দ্রকোনা ২ নং ব্লকের চন্দ্রকোনার রামগড় নানক অস্তলে গতকাল শুক্রবার রাতে কয়েকজন নাগা সাধু হাজির হয়।এই প্রথমবার চন্দ্রকোনায় নাগা সাধু আসায় তাদের দেখতে ও আশীর্ব্বাদ নিতে নানক অস্তলে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ।এদিন শনিবার সকালে আগত নাগাসাধুরা গুরু নানকের অস্তলে হোম জোগ্য শুরু করেন আগত দর্শনার্থীদের আশীর্বাদও করেন।
চন্দ্রকোনার অন্যতম ঐতিহাসিক স্থান রামগড়ের নানক অস্তল তথা শিখ সম্প্রদায়ের গুরুদুয়ারা।একসময় পুরী যাত্রার সময় চন্দ্রকোনার রামগড়ের ওই স্থানে একটি গাছের তলায় আশ্রয় নিয়ে ধ্যানে বসেছিলেন গুরু নানক।সেসময় চন্দ্রকোনার রাজা চন্দ্রকেতু নানককে চন্দ্রকোনারই অযোধ্যার রাজবাড়িতে নিয়ে গিয়ে অতিথি সেবা করেছিলেন এবং গুরু নানকের আশীর্বাদেই রাজা চন্দ্রকেতুর পুত্র সন্তান না থাকায় রাজার একমাত্র কন্যা সন্তানকে পুত্র সন্তানে রুপান্তর করেছিলেন গুরু নানক এমনই কথিত আছে ইতিহাসের পাতায়।সেই স্থানে নাগাসাধুদের উপস্থিতিতে নানক অস্তলে এখন মানুষের কাছে আরও আগ্রহের হয়ে উঠেছে।



















