নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২০ ডিসেম্বর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পেয়ে অভিযান চালিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে আনুমানিক ৮ কেজি ৩০০ গ্রাম সোনা সহ ল ৫ জনকে গ্রেপ্তার করে রাজস্ব গোয়েন্দা দফতর। ধৃতরা হল, লাবিয়া খুলয়া, রবার্ট জডিংলিন, জন লালডিং তারাহা, শ্যানুয়েল মালসমলুঙ্গা, ইসাক লালরামাংখা। অভিযুক্তরা প্রত্যেকেই মিজোরামের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যায় এনজেপি স্টেশন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ৫ জনকে গ্রেফতার করে রাজস্ব গোয়েন্দা দপ্তর। ধৃত পাঁচজন ওই সোনা মিজোরাম থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল, তবে অভিযুক্তদের শিলিগুড়ির এনজেপি স্টেশন থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক সাড়ে ৩ কোটি টাকা। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।



















