
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ৭ এপ্রিল, লকডাউন চলছে ঠিকই কিন্তু সব্জি বাজারে গেলে তা বোঝার উপায় নেই। একদিকে ক্রেতাদের যেমন উপচে পড়া ভিড় অন্যদিকে সামাজিক দূরত্ব বজায় রাখার ও কোন ব্যাপার নেই। কিন্তু এরই মাঝে একংশে বিক্রেতাদের মধ্যো অসচেতনতা দেখা যাচ্ছে।
আজ দুর্গাপুর স্টেশন বাজার, হাটতলা বাজার, মুচিপাড়া বাজারের সমস্ত বিক্রেতাদের আজ হাত স্যানিটাইজ করে মাস্ক বিতরণ করেন দুর্গাপুরের সিটি সেন্টারের একটি প্যারামেডিকের প্রশিক্ষন কেন্দ্রের শিক্ষিকরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি।



















