
নিউজ ডেস্ক : সোমবার প্রকাশ্যে এল শাহরুখ কন্যা সুহানা খান অভিনীত শর্টফিল্ম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’-এর টিজার। আর তাতে সুহানার লুক নজর কেড়েছে নেটিজেনদের। নিউ ইয়র্কের একটি ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন সুহানা। আর সেখানে প্রবেশের আগেই শর্টফিল্মের মাধ্যমে সিনেমার জগতে প্রথম পদক্ষেপটি নিয়ে ফেললেন সুহানা। প্রকাশিত টিজার ভিডিয়োয় দেখা যাচ্ছে অপর এক অল্পবয়সী ব্রিটিশ অভিনেতার সঙ্গে গাড়িতে সুহানা। যদিও সুহানার কোনও ডায়লগ শোনা যায়নি।



















