
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৩ শে অক্টোবর : দিন কয়েক পরেই কালীপুজো, আর কালীপুজো মানেই দিকে দিকে আলোর ঝলকানি। রকমারি আলো দিয়ে মন্ডপ থেকে বাড়ি সাজাতে ব্যবহার করা হয় নিষিদ্ধ চিনা লাইট।
চিনা লাইট উদ্ধারে এবছর কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। জায়গায় জায়গায় করা হয়েছে চেকিং, গতকাল রাত দুটো নাগাদ বীরভূমের সিউড়ির তিলপাড়া ব্যারেজ এর কাছে 60 নম্বর জাতীয় সড়কের ওপর বিপুল পরিমাণ চীনা লাইট বাজেয়াপ্ত করে কাস্টম ডিপারমেন্ট। সূত্রের খবর কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই লাইট গুলি।



















