
নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি,১১ ই মার্চ: গোপন সূত্রে পাওয়া খবর কে কাজে লাগিয়ে রবিবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শহীদ নগর কলোনী এলাকায় অভিযান চালিয়ে প্রচুর বেআইনি মদ উদ্ধার করে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা দুজন হল দুলাল রায় ও উজ্জল পাল। পুলিশ সূত্রে জানা গেছে ওই দুই ব্যক্তি এলাকায় দীর্ঘদিন থেকেই বেআইনি মদের রমরমা কারবার চালিয়ে যাচ্ছিল। অবশেষে রবিবার পুলিশের অভিযানে এই ব্যক্তি গ্রেপ্তার হয়। সোমবার ধৃত দুই ব্যক্তিকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।



















