
নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৩০ এপ্রিল, প্রচেষ্টা প্রকল্প চালু করার দাবীতে জেলা কালেক্টটরেট অফিসের সামনে নদীয়া জেলা সি.আই.টিউ- এর পথ প্রতিবাদ সভা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সকল অনগ্রসরশ্রেণী শ্রমিকদের লকডাউনের জন্য কাজ বন্ধ থাকার কারনে তাদেরকে সরকারের পক্ষ থেকে ১০০০টাকা করে অনুদান দেওয়া হবে। কিন্তু সেই প্রকল্পের ফর্ম দেওয়া চালু হতেই জেলায় জেলায় মানুষের ভীড় বাড়তে থাকে।

করোনার জন্য এই ভীড় বাড়াতে সরকার এই প্রকল্প আপাতত স্থগিত রাখা হলো বলে মুখমন্ত্রী ঘোষণা করেন। আর সেই কারনে শ্রমজীবি শ্রমিকদের পাশে দাঁড়াতেই নদীয়া জেলা সি,আই, টিউ পুনরায় প্রচেষ্টা প্রকল্প চালু করা ও অনলাইনে করতে হবে এই প্রতিবাদে জেলা কালেক্টরেট অফিসের সামনে নিজেদের মধ্যে দুরত্ব বজায় রেখে সরকারের কাছে তাদের প্রস্তাব রাখেন।নদীয়া জেলা সি.আই.টিউ- এর সম্পাদক এস.এম.সাদীর নেতৃত্বে এই প্রতিবাদ সভা হয় কৃষ্ণনগরে।



















