প্রতিশ্রুতি ভেঙে ফের উত্তেজনা: দুবাইয়ে ড্রোন হামলা, ইরানের বিরুদ্ধে অভিযোগ

প্রতিশ্রুতি ভেঙে ফের উত্তেজনা: দুবাইয়ে ড্রোন হামলা, ইরানের বিরুদ্ধে অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিদেশ – প্রতিবেশীদের উপর আক্রমণ না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল Masoud Pezeshkian-এর প্রশাসন। কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই সেই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল। স্থানীয় প্রশাসনের দাবি, শনিবার Dubai Marina Towers লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। যদিও দাবি করা হয়েছে, ড্রোনটি আকাশেই ধ্বংস করা হয়, তবে ধ্বংসাবশেষ টাওয়ারের উপর পড়ায় আগুন লেগে যায় এবং কিছুটা ক্ষতি হয়। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে টাওয়ারের একাংশে আগুন জ্বলতে এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা।
দুবাই প্রশাসন জানিয়েছে, ড্রোন আক্রমণ প্রতিহত করা সম্ভব হলেও ধ্বংসাবশেষ পড়ে গিয়ে ওই স্থাপনায় আগুন ধরে যায়। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
উল্লেখ্য, একই দিনে Masoud Pezeshkian ঘোষণা করেছিলেন যে, প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর নতুন করে হামলা চালাবে না ইরান। তিনি বলেন, যদি ইরানের উপর সরাসরি আক্রমণ না হয়, তাহলে তারা পাল্টা হামলার পথে যাবে না। পাশাপাশি তিনি সাম্প্রতিক সংঘাতের জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমাও চান। তবে সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই ড্রোন হামলার ঘটনায় নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top