প্রথম করনা আক্রান্তের হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনাতে

প্রথম করনা আক্রান্তের হদিশ মিলল দক্ষিণ ২৪ পরগনাতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল, দক্ষিণ ২৪ পরগনাতে এই প্রথম করনা আক্রান্তের হদিশ মিলল। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এলাকার ঘটনাটি ঘটেছে। গলা ব্যথা এবং সর্দি কাশি নিয়ে গত কয়েকদিন ধরেই ভুগছিলেন মথুরাপুরের এক ব্যক্তি। স্থানীয় হাসপাতালে গেলে কোরোনা হওয়ার লক্ষণ দেখে বেলেঘাটা আইডিতে পাঠায় ওই ব্যক্তিকে। গতরাতে দেখা যায় রিপোর্টে ওই ব্যক্তির কোরোনা পজিটিভ এসেছে। এলাকায় খবর আসার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

মথুরাপুর থানার এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির পরিবারের সকল সদস্যকে কোয়ারেন্টাইন এ রেখেছে। প্রশাসন সূত্রে খবর আক্রান্ত ব্যক্তির বাড়ি মথুরাপুর থানার বাপুলিরচক এলাকায়। আক্রান্ত ব্যক্তি বৈষ্ণব ধর্মাবলম্বী তাই মায়াপুরের ইসকন মন্দিরে প্রায় যাওয়া-আসা ছিল। সেখান থেকেই আক্রান্ত হয়েছে কি না তদন্ত শুরু করেছে প্রশাসনের আধিকারিকরা। আক্রান্ত ব্যক্তির পাশাপাশি বৈষ্ণব ধর্মাবলম্বী আরো তার সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে ওই ব্যক্তির সংস্পর্শে কারা কারা এসেছিল সেই নিয়েও তদন্ত করছে পুলিশ। ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদেরকে মথুরাপুর থানার নবনির্মিত কর্মতীর্থে গড়ে ওঠা কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top